Semi-Auto Biochemistry Analyzer এর দাম কত ২০২৫-২০২৬
Semi-Auto Biochemistry Analyzer বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত দিন দিন আধুনিক হচ্ছে। আগে যেখানে অনেক ল্যাব টেস্ট ম্যানুয়ালি করা হতো, এখন তার বেশিরভাগই করা হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে। এর মধ্যে অন্যতম হলো Biochemistry Analyzer । আমরা আলোচনা করবো: ✔ Biochemistry Analyzer কি ✔ Semi-Auto Biochemistry Analyzer কিভাবে কাজ করে ✔ এর সুবিধা ও সীমাবদ্ধতা ✔ বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ড ✔ ২০২৫ সালে বাজারে দাম ✔ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে ✔ কোথায় কিনবেন Biochemistry Analyzer কি? Biochemistry Analyzer হলো একটি ল্যাবরেটরি যন্ত্র, যা মানুষের শরীরের বিভিন্ন বায়োকেমিক্যাল উপাদান (যেমন গ্লুকোজ, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কোলেস্টেরল, SGPT, SGOT ইত্যাদি) পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে । এটি ডাক্তারদের রোগ নির্ণয়ে সাহায্য করে যেমন ডায়াবেটিস লিভার ডিজিজ কিডনি ডিজিজ লিপিড প্রোফাইল মেটাবলিক ডিজঅর্ডার Semi-Auto Biochemistry Analyzer কিভাবে কাজ করে? Semi-Auto Analyzer বলতে বোঝায় যে মেশিনটি আংশিক স্বয়ংক্রিয়। অর্থাৎ কিছু ধাপ টেকনিশিয়ানকে ম্যানুয়ালি করতে হয় এবং বাকিটা মে...